কাউন্সেলিং নেই, ৫ বছরে ৬৫ পুলিশের আত্মহত্যা

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৯:৪২

বরগুনার তালতলী থানার ব্যারাকে গত ১৪ জুন আত্মহত্যা করেন মো. ফারুক হোসেন নামের এক পুলিশ কনস্টেবল। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। তাতে ছিল বহু না বলা বেদনা ও নীরব মানসিক সংগ্রামের ইঙ্গিত।


কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বরগুনার আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ। এ ছাড়া গত বছরের ৮ এপ্রিল কিশোরগঞ্জ পিবিআইয়ের কনস্টেবল আমিনুল ইসলাম কর্মস্থলে আত্মহত্যা করেন।


পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন ইউনিটের তথ্য অনুযায়ী, ২০২০-২০২৬ সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ফারুক ও আমিনুলের মতো পুলিশের ৬৫ জন সদস্য আত্মহত্যা করেছেন।


পুলিশ বাহিনীতে নিয়মিত মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের ঘাটতিতেই এতগুলো প্রশিক্ষিত পুলিশ সদস্যকে এভাবে হারাতে হয়েছে বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা।

বছরভিত্তিক হিসাব অনুযায়ী— ২০২০ সালে ১০ জন, ২০২১ সালে ১১, ২০২২ সালে ৬, ২০২৩ সালে ১৩, ২০২৪ সালে ৩, ২০২৫ সালে ১৪ এবং ২০২৬ সালের জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ৮ জন আত্মহত্যা করেন। এই পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ২০২৫ সালে।


পরিসংখ্যানে দেখা যায়, আত্মহত্যাকারীদের বড় অংশই কনস্টেবল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার সদস্য। কেবল গত দেড় বছরেই আত্মহত্যা করা পুলিশ সদস্যদের মধ্যে ১৬ জন কনস্টেবল এবং ৪ জন এএসআই। এ ছাড়া একজন এসআই এবং একজন এএসপি রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও