বিদ্যালয়ের কক্ষে মদ্যপ অবস্থায় প্রধান শিক্ষক, ভিডিও ছড়িয়ে পড়তেই শোকজ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মদ্যপ অবস্থায় বিদ্যালয়ের কক্ষে অবস্থান করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।
জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ওই সময় বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলছিল। এ অবস্থায় প্রধান শিক্ষক রুহুল আমিনকে নিজ কার্যালয়ে অসংলগ্ন আচরণ করতে দেখা যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি ভিডিও ধারণ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে প্রধান শিক্ষককে মদ্যপ অবস্থায় বিভিন্ন মন্তব্য করতে এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। একপর্যায়ে তিনি পরিস্থিতি সামাল দেওয়ারও চেষ্টা করেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মদ্যপান
- মদ্যপ অবস্থা