You have reached your daily news limit

Please log in to continue


চীন থেকে যুদ্ধবিমান কেনা ও তিস্তা প্রকল্পে নজর রাখছে ভারত

চীন থেকে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ও তিস্তা নদী মহাপরিকল্পনায় দেশটির সম্পৃক্ততার খবর প্রকাশের পর বাংলাদেশে নিজেদের নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় নড়েচড়ে বসেছে ভারত। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এই সমস্ত সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক ও সামরিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করেন। বাংলাদেশ কর্তৃক চীন থেকে জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘ভারত তার প্রতিবেশী দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন