You have reached your daily news limit

Please log in to continue


কেপ ভার্দের স্বপ্নের পথচলা কি থামিয়ে দেবে আর্জেন্টিনা

বিশ্বকাপের মাঝেই তাহলে ঘরে ফিরেছেন লিওনেল মেসি! না, বিশ্রাম নিতে নয়, শেষ ৩২-এর ম্যাচ খেলতে। ও আচ্ছা, শহরের নাম কিন্তু রোজারিও নয়, মায়ামি। প্রতিপক্ষ? নামের ভারে ছোট, স্বপ্নে বিশাল—কেপ ভার্দে।

কাগজে–কলমে এবারের বিশ্বকাপে এটাই এখন পর্যন্ত আর্জেন্টিনার সবচেয়ে সহজ ম্যাচ হওয়ার কথা। বিশ্ব চ্যাম্পিয়নরা নিখুঁত একটা গ্রুপ পর্ব পেরিয়ে এসেছে—তিন ম্যাচে তিন জয়, ৮ গোল, মাত্র ১ গোল হজম।

অন্যদিকে কেপ ভার্দে বিশ্বকাপে এবারই প্রথম। তবে প্রথমবার এসেই তারা ইতিহাস লিখেছে, গ্রুপে কোনো ম্যাচ না হেরে নকআউটে জায়গা করে নিয়েছে। এমনিতে তাদের পথচলা এটুকুতেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু ফুটবল কখনো কখনো কাগজের গল্প শোনে না। কেপ ভার্দেও সেটাই বিশ্বাস করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন