You have reached your daily news limit

Please log in to continue


শৈশবে কেন ঘামাচি বেশি হয়

সুস্থ একজন মানুষের পক্ষে গরমের সময় বেশি ঘামাটাই স্বাভাবিক। কিন্তু ঘর্মগ্রন্থির বাইরের অংশে ঘাম কিংবা ময়লা জমে গেলে আর ঘাম বের হতে পারে না। এমন অবস্থাতেই সৃষ্টি হয় ঘামাচি।

শৈশবে কেন ঘামাচি বেশি হয়?

শিশুদের ঘর্মগ্রন্থি বড়দের মতো সুগঠিত নয়। তাই তাদের ঘর্মগ্রন্থির কার্যকারিতাও কিছুটা কম। ঘাম সৃষ্টি হলেও তা তাদের ঘর্মগ্রন্থির মধ্যেই আটকে থাকতে পারে। তা ছাড়া একেবারে ছোট শিশু ঘেমে গেলে অভিভাবক যদি তা সময়মতো খেয়াল না করেন, তাহলেও ঘাম জমে যেতে পারে সহজে। অন্যদিকে বাড়ন্ত বয়সে খেলাধুলা করতে গিয়ে ত্বক ময়লা হয়ে যায় সহজেই। ঘাম জমে ঘামাচি হওয়ার ঘটনাও তাই শৈশবেই ঘটে বেশি।

ঘামাচি ঠেকাতে

  • গরম আবহাওয়ায় কিছু বিষয়ে সতর্ক থাকলে ঘামাচি প্রতিরোধ করা সম্ভব। একেবারে ছোট শিশুর বেলায় অভিভাবকদেরই খেয়াল রাখতে হবে। আর শিশু বড় হতে থাকলে বয়স অনুযায়ী তাকে শিখিয়ে দিন সুস্থ থাকার নিয়মকানুন।
  • পোশাক হতে হবে হালকা ও নরম, যেন তা দিয়ে বাতাস চলাচল করতে পারে। পাতলা সুতি কাপড় বেছে নেওয়া সবচেয়ে ভালো।
  • আঁটসাঁট পোশাক এড়িয়ে চলতে হবে। কৃত্রিম তন্তুর তৈরি পোশাক গরমে পরা উচিত নয়।
  • খুব বেশি প্রয়োজন ছাড়া ডায়াপার না পরানোই ভালো। এমন ডায়াপার বেছে নিন, যাতে প্লাস্টিক–জাতীয় স্তর না থাকে।
  • ঘেমে গেলে দ্রুত ঘাম মুছে ফেলতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে বগল, কুঁচকি ও আঙুলের মাঝের জায়গার মতো শরীরের বিভিন্ন ভাঁজের দিকে। এসব অংশে ঘাম জমে থাকে।
  • খুব বেশি ঘেমে গেলে পোশাক বদলাতে হবে। এমন অবস্থায় গোসল করে নেওয়া ভালো। তা সম্ভব না হলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলা যেতে পারে।
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। খেলাধুলা করতে গিয়ে শরীরে ময়লা লেগে গেলে পরিষ্কার করে ফেলতে হবে।
  • প্রয়োজনে ঝটপট গোসল করে ফেলতে হবে। শিশুর উপযোগী সাবান ব্যবহার করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন