You have reached your daily news limit

Please log in to continue


ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসছে অপু বিশ্বাস

বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে বড় পর্দার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’।  

নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসেই সীমান্ত এলাকার থ্রিলার গল্প নিয়ে তৈরি এই সিনেমার শুটিং শুরু হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত মার্চে শুটিংয়ের কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় সময় কিছুটা পিছিয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।

জানা গেছে, এই প্রোজেক্ট নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। এরপর সিনেমা বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিনেমার সিংহভাগ দৃশ্যধারণ হবে নেপালে। ছবির বাজেট, গল্প ও কাস্টিংয়ের ব্যাপ্তি বিবেচনা করেই এটিকে বড় পর্দায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন