টেকনাফ সীমান্তে আতঙ্ক, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কায় নাফ নদীতে টহল জোরদার

প্রথম আলো প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ২০:৫৯

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মির (এএ) অবস্থান লক্ষ্য করে টানা বিমান হামলা চালাচ্ছে দেশটির সরকারি জান্তা বাহিনী। রাতভর যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ ও গোলাবর্ষণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকাগুলো। সংঘাত তীব্র হওয়ায় নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নাফ নদী ও সীমান্তজুড়ে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।


আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ, হ্নীলা, হোয়াইক্যং ও নেটংপাড়া সীমান্ত এলাকা ঘুরে থমথমে পরিস্থিতি দেখা গেছে। সীমান্তে সাধারণ মানুষের চলাচল সীমিত। স্থানীয় জেলেরা সতর্কতার সঙ্গে নাফ নদীতে মাছ ধরছেন। সীমান্তজুড়ে বিজিবি ও কোস্টগার্ডের অতিরিক্ত টহল চোখে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও