ফরাসি টেবিল থেকে কি অদৃশ্য হয়ে যাবে বাগেট!

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ১৮:০২

বাইরে মুচমুচে আর ভেতরে মাখনের মতো নরম ফরাসি বাগেটে সামান্য মাখন মাখিয়ে নিলে এটি যেন অতি সুস্বাদু খাবারের স্বাদ ছড়িয়ে দেয় মুখে। একটা সময় ফরাসিদের কাছে যেকোনো দিন সকালে ওভেন থেকে সদ্য বের করা গরম বাগেট ছিল বিকল্পহীন খাবার। ২০২২ সালে ইউনেসকো ফরাসি বাগেটকে ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তখন ফরাসি প্রতিনিধিদলের সদস্যরা উল্লাসে বাতাসে রুটি উড়িয়েছিলে।


ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সেবার সামাজিক যোগাযোগমাধ্যমে একে প্রতিদিনের জীবনের ‘২৫০ গ্রামের জাদু ও নিখুঁত সৃষ্টি’ বলে উল্লেখ করেছিলেন। কিন্তু যার জন্য এত আয়োজন, যাকে নিয়ে এত মাতামাতি সেই বাগেটই ফ্রান্সের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফরাসি ফুড ইন্ডাস্ট্রিতে এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, তবে কি ফরাসি টেবিল থেকে বাগেট অদৃশ্য হয়ে যাবে?


বাগেটের উৎপত্তি নিয়ে আছে ৩টি মিথ


বাগেটের উৎপত্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অন্তত তিনটি মুখরোচক গল্প বা মিথ প্রচলিত আছে। গল্পগুলো মূলত কোনো ঐতিহাসিক ভিত্তি ছাড়াই বছরের পর বছর ধরে ডালপালা মেলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও