You have reached your daily news limit

Please log in to continue


সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজ দিয়ে তৈরি করা যেকোনো খাবার টাটকা অবস্থায়ই খেয়ে নেওয়া ভালো। তাতে খাবারটা যেমন নিরাপদ থাকে, তেমনি স্বাদও থাকে অটুট।

তবে ফ্রিজে রেখে যদি পরে গরম করে খেতে হয়, তাহলে তা সময়মতো সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। না হলে খাবারে জীবাণু জন্মাতে পারে। আর সে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন যে কেউ।

সংরক্ষণ করবেন যেভাবে

  • সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার তৈরি করার দুই ঘণ্টার মধ্যে ফ্রিজে তুলে রাখতে হবে। গরম আবহাওয়ায় জীবাণু জন্মানোর ঝুঁকি বাড়ে। সে ক্ষেত্রে এক ঘণ্টার মধ্যে ফ্রিজে তোলা ভালো। তবে গরম অবস্থায় ফ্রিজে ঢোকাবেন না।
  • সবার খাওয়ার পর যদি কিছুটা খাবার রয়ে যায়, আর এর মধ্যে দুই ঘণ্টা পেরিয়ে যায়, তখন ফ্রিজে তুলে রাখতে গেলে তাতে জীবাণু জন্মানোর ঝুঁকি বাড়বে। সারা রাত টেবিলে রেখে দেওয়া খাবার পরদিন গরম করে খাওয়া যাবে না।
  • পাস্তাজাতীয় খাবার, যা বাটি থেকে তোলার সময় নাড়াচাড়া হয়, সেটির কিছু অংশ তুলে রাখতে চাইলে বাকিটা পরিবেশনের আগেই আলাদা করে রাখুন।
  • ফ্রিজে রাখার জন্য ভালো মানের বায়ুরোধী বাক্স ব্যবহার করুন।
  • গরম অবস্থায় প্লাস্টিকের পাত্রে রাখবেন না।
  • প্রতিটি বাক্সে এমন পরিমাণ খাবার রাখুন, যেন তা বের করা হলে তাতে রাখা পুরো খাবারটা একবারেই গরম করে খেয়ে নেওয়া যায়। একই খাবার বারবার গরম করা উচিত নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন