You have reached your daily news limit

Please log in to continue


সুর ও অভিনয়ে ফজলুর রহমান বাবু, প্রকাশ পেল ‘মাস্তুল’-এর গান

প্রথম পোস্টার প্রকাশ করেই দর্শক মহলে কৌতূহল তৈরি করেছিল মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। ১৭ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি এবার নিয়ে এলো তার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলিরে…’।

পল্লীকবি জসীম উদ্দীনের কালজয়ী লেখনীর একটি লাইন যেন নদী, ভাসমান মানুষ আর জীবনের অনিবার্য যাত্রার এক দীর্ঘ স্মৃতিকাতরতা বহন করে। সেই চিরচেনা চিরন্তন আবেগকেই এবার নতুন আবহে যুক্ত করা হয়েছে ‘মাস্তুল’-এর ক্যানভাসে।

বিশেষ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। এর নতুনভাবে সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নির্মাতা নূরুজ্জামানের মতে, এটি কেবল প্রচারণার স্বার্থে তৈরি কোনো গান নয়; বরং সিনেমাটির আবহ, চরিত্রের অন্তর্জগৎ এবং নদীকেন্দ্রিক জীবনের গভীর অনুভূতিকে দর্শকের হৃদয়ে পৌঁছে দেওয়ার একটি শৈল্পিক ভাষা।

গানটি প্রসঙ্গে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান গণমাধ্যমকে বলেন, “‘মাস্তুল’-এর প্রচারণার প্রতিটি উপাদানেই সিনেমার আত্মাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। পোস্টারের পর গান প্রকাশের লক্ষ্যও ছিল দর্শককে সিনেমার আবহের আরও কাছাকাছি নিয়ে আসা।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন