এনপিএসবি’র মার্চেন্ট চার্জ এখন ১ শতাংশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ১০:১৯

ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মে বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা সেবা ফির সর্বনিম্ন হার ভ্যাটসহ ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে


এতদিন এ হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ; এর সঙ্গে ভ্যাট (মূল্য সংযোজন কর) যুক্ত হত।


কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করার পাশাপাশি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) খরচ কমানোর লক্ষ্যে এনপিএসবির মাধ্যমে সম্পন্ন হওয়া মার্চেন্ট পেমেন্টের এ চার্জ কমানো হয়েছে।


বুধবার বাংলাদেশ ব্যাংক এ সার্কুলার জারি করে সব ব্যাংক, মোইবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।


নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।


সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আরেক সার্কুলারে এনপিএসবির মাধ্যমে পরিচালিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) ও বাংলা কিউআরভিত্তিক লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও