রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স বিদায়ি অর্থবছরে

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৮:৩৬

সদ্যঃসমাপ্ত জুন মাসে দেশে রেমিট্যান্স নেমে এসেছে ২.৮১ বিলিয়ন ডলারে। আগের মাস মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার কম।


একই সঙ্গে এটি ২০২৫ সালের জুনের তুলনায়ও দুই কোটি ৩০ লাখ ডলার কম। ফলে ডিসেম্বর থেকে টানা ছয় মাস তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাস আয় আসার ধারার অবসান ঘটেছে। অন্যদিকে বার্ষিক গণনায় রেকর্ড সংগ্রহ দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। পুরো অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।


কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।


বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, জুনে রেমিট্যান্স এসেছে ২৮০ কোটি ৬০ লাখ ডলার। এর আগে মে মাসে এর পরিমাণ ছিল ৩৪২ কোটি ৫০ লাখ ডলার। আর ২০২৫ সালের জুনে দেশে এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও