খেলাপির টাকা ব্যাংকে ফেরাতে সুদ মওকুফ, কারা পাবেন এ সুবিধা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ২২:০৭
খেলাপি হওয়া বিশাল অঙ্কের ঋণের টাকা ব্যাংকে ফেরাতে বড় ধরনের ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন ঘোষণা অনুযায়ী, গ্রাহকদের মধ্যে যারা ঋণ খেলাপি রয়েছেন তারা মূল অর্থ একসঙ্গে পরিশোধ করলে সুদ দিতে হবে না তাদের।
অর্থাৎ ঋণের বিপরীতে আগে তাদের যে নির্দিষ্ট হারে সুদ গুনতে হতো, সেটি আর পরিশোধ করতে হবে না।
এ সুবিধা পেতে হলে ঋণ গ্রহীতাদেরকে তাদের খেলাপি ঋণের অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।
এ সংক্রান্ত একটি সার্কুলার গত সোমবার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে দেখা যায়, গত মার্চ প্রান্তিক শেষে ব্যাংকগুলোতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে বেড়েছে ৩১ হাজার কোটি টাকার বেশি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ঋণ খেলাপি
- খেলাপি