You have reached your daily news limit

Please log in to continue


সংখ‍্যার সীমানা পেরিয়ে যাওয়ার বাজেট হবে কবে

সংখ‍্যার প্রতি আমাদের একটি স্বাভাবিক দুর্বলতা আছে। কোনো বিষয় সংখ্যা দিয়ে প্রতিফলিত হলেই আমরা মনে করি যে এটাই মোক্ষম, এটাই সত্য। কিন্তু সংখ্যা যে একটি আঙ্কিক বিষয় এবং সংখ‍্যার বিমূর্ততার পেছনে নানা গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক কাঠামো, ধারণা ও মূল‍্যবোধ প্রচ্ছন্ন থাকে, তা আমরা প্রায়ই বিস্মৃত হই এবং প্রায়ই ঘটে বাজেট–বিশ্লেষণ ও আলোচনায়। এ বছরের বাজেট–বিতর্কেও তার ব্যত্যয় ঘটেনি।

বাংলাদেশের ২০২৬-২৭ সালের বাজেটের আলোচনা ও বিশ্লেষণে নানা সংখ‍্যা, বহু তথ‍্য-উপাত্ত উত্থাপিত হয়েছে, বাজেটের বিভিন্ন আঙ্কিক বিষয়ে নানান তর্কবিতর্ক হয়েছে। যেহেতু একটি দেশের বাজেট সে দেশের বার্ষিক অর্থনৈতিক হিসাবপত্র, তাই বাজেটে সংখ‍্যা-উপাত্ত, টাকার হিসাব থাকবেই। সেগুলো গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কিন্তু চূড়ান্ত বিচারে সব সংখ‍্যা, উপাত্ত, আয়-ব‍্যয়, উদ্বৃত্ত-ঘাটতি, অর্থ বরাদ্দের পর যে মৌলিক প্রশ্ন প্রাসঙ্গিক, সেটা হচ্ছে, এর ফলে মানুষের যাপিত জীবনে কতটা স্বস্তি আসবে, তার জীবনের মান কতটুকু উন্নীত হবে? মানুষের জন্য বাজেট হওয়া চাই—বাংলাদেশের বাজেটকেও তাই সংখ্যার সীমানা পেরিয়ে যেতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন