পঞ্চগড়ে ইউএনওর পথ আটকে ‘ঘুষের টাকা’ ফেরত চেয়ে নারীর ফেসবুক লাইভ

প্রথম আলো প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১৭:০৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর পথ রোধ করে ‘ঘুষের টাকা’ ফেরত চেয়েছেন এক নারী। এ সময় নিজের ফেসবুক আইডি থেকে ঘটনাটি লাইভও করেন ওই নারী। গত সোমবার দুপুরের পর তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।


এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় পঞ্চগড়ের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন রেহেনা বেগম (উর্মি) নামের ওই নারী। তিনি তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের মাগুরা এলাকার বাসিন্দা।


লিখিত অভিযোগে ছেলেকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার কথা বলে ইউএনও আফরোজ শাহীন খসরু ওই নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করা হয়। সেই ফেরত চাওয়ায় বিভিন্নভাবে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে ইউএনও আফরোজ শাহীন খসরু দাবি করেছেন, তিনি ওই নারীকে চিনতেন না। এমনকি তিনি থাকতে ওই নারী কখনোই তাঁর দপ্তরে আসেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও