You have reached your daily news limit

Please log in to continue


মেছতা কি সৌন্দর্যের পথে বাধা, দূর করবেন যেভাবে

আয়নায় তাকিয়ে মুখের ছোট ছোট বাদামি বা কালচে দাগ দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকে এগুলো ঢাকতে ভারি মেকআপ বা বিভিন্ন ধরনের স্কিন ব্রাইটেনিং ক্রিম ব্যবহার করেন। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই দাগ, যা ফ্রেকলস বা মেছতা নামে পরিচিত, কোনো রোগ নয় এবং এটি সৌন্দর্যের অন্তরায়ও নয়।

আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির তথ্য অনুযায়ী, ফ্রেকলসের চিকিৎসাবিজ্ঞানের নাম এপেলাইডস। ত্বকে থাকা মেলানিন নামের রঞ্জক পদার্থ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে কাজ করে। অতিরিক্ত সূর্যালোকের কারণে নির্দিষ্ট স্থানে মেলানিন বেশি জমে গেলে ছোট ছোট বাদামি দাগ তৈরি হয়, যা ফ্রেকলস নামে পরিচিত। সাধারণত গ্রীষ্মকালে এগুলো গাঢ় হয় এবং শীতকালে কিছুটা ফিকে হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, ফ্রেকলস হওয়ার অন্যতম কারণ দীর্ঘ সময় রোদে থাকা। এছাড়া বংশগত বৈশিষ্ট্য, বিশেষ করে এমসিওয়ানআর জিনের প্রভাব, ফর্সা ও সংবেদনশীল ত্বক, হরমোনের পরিবর্তন এবং অপর্যাপ্ত ত্বক পরিচর্যাও এর জন্য দায়ী হতে পারে।

ফ্রেকলস পুরোপুরি দূর করার কোনো নিশ্চিত ঘরোয়া উপায় নেই। তবে নতুন দাগ পড়া কমানো এবং বিদ্যমান দাগ গাঢ় হওয়া প্রতিরোধ করা সম্ভব। এ জন্য প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার, তীব্র রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান, ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার খাওয়া, টুপি ও সানগ্লাস ব্যবহার এবং নিয়মিত ত্বক পরিষ্কার রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন