You have reached your daily news limit

Please log in to continue


যেসব খাবার অ্যাজমা বাড়িয়ে তোলে

অ্যাজমায় আক্রান্তদের মনে একটি প্রশ্ন আসা স্বাভাবিক যে, কিছু কিছু খাবার তাদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে কি না। যদিও খাদ্যাভ্যাস অ্যাজমার কারণ নয়, তবে কিছু খাবার অ্যাজমাকে আরও বাড়িয়ে দিতে পারে, আবার কিছু খাবার ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্যও করতে পারে। সেগুলো জানা থাকলে অ্যাজমা নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়ে যায়।

খাবার কি সত্যিই অ্যাজমার উপসর্গ বাড়িয়ে তুলতে পারে?

বিশেষজ্ঞরা বলছেন অ্যাজমা একটি দীর্ঘস্থায়ী রোগ যা শ্বাসনালীকে প্রভাবিত করে, ফলে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। যদিও খাবার সরাসরি অ্যাজমার কারণ নয়, কিছু নির্দিষ্ট খাবার কিছু মানুষের মধ্যে উপসর্গ বাড়িয়ে তুলতে পারে। অ্যাজমা রোগীদের সালফাইটযুক্ত খাবার যেমন শুকনো ফল, ওয়াইন এবং প্রক্রিয়াজাত আলু এড়িয়ে চলা উচিত। 

প্রিজারভেটিভযুক্ত মাংস যেমন হট ডগ, টিনজাত মাংস, হ্যাম, পেপারোনি স্লাইস এবং সসেজ ইত্যাদিও বাদ দিতে হবে। ব্যক্তিগত অ্যালার্জির সাথে সম্পর্কিত খাবার, যেমন দুধ, ডিম, চিনাবাদাম, শেলফিশ ইত্যাদি খাবার অর্থাৎ যেগুলো খেলে অ্যালার্জি বাড়ে, সেগুলোও এড়িয়ে চলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন