You have reached your daily news limit

Please log in to continue


৩৩ বছরের যুধবীরকে ১৬ বছরের কিশোর ভেবেছিলেন সাইফ

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সাইফ আলি খানের নতুন ছবি ‘কর্তব্য’। ছবিটির বক্স অফিস প্রতিক্রিয়া মিশ্র হলেও, এর একটি চরিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

ছবিতে ‘হরপাল’ নামের এক কিশোরের ভূমিকায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেতা যুধবীর আহলায়ত। পর্দায় তার সাবলীল অভিনয় দেখে প্রথমটায় সবাই তাকে শিশুশিল্পী ভাবলেও, আসল সত্য প্রকাশের পর রীতিমতো চমকে গেছেন দর্শক থেকে শুরু করে সহ-অভিনেতারাও। কারণ, পর্দায় ১৬ বছরের কিশোর সাজা যুধবীরের বয়স আসলে ৩৩ বছর।

এক সাক্ষাৎকারে যুধবীর এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা এবং তার বয়স নিয়ে তৈরি হওয়া মজার পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন।

যুধবীর জানান, শুধু দর্শক নন, শুটিং সেটের প্রায় সবাই তার ‘বাচ্চাদের মতো’ চেহারার কারণে তাকে শিশুশিল্পীই মনে করেছিলেন। এমনকি সাইফ আলি খানও জানতেন না অভিনেতার আসল বয়স। সাইফের প্রশংসা ও বিস্ময়ের কথা তুলে ধরে যুধবীর বলেন, ‘একটি সাক্ষাৎকারে সাইফ স্যারকে জিজ্ঞেস করা হয়েছিল ছবিতে তার প্রিয় অংশ কোনটি। তিনি আমার প্রশংসা করে বলেন, ‘হরপাল খুব ভালো কাজ করেছে।

আমি তো ওকে ১৬ বছরের ছেলেই ভাবতাম এবং সেইভাবেই ওর সাথে বাচ্চার মতো আচরণ করতাম।’ পরে পরিচালক পুলকিত স্যার যখন সাইফ স্যারকে জানান যে আমার বয়স ৩৩, তিনি আকাশ থেকে পড়েছিলেন।’

শুধু সাইফ নন, ছবির অন্য প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্রও যুধবীরের আসল বয়স জানার পর তাকে একজন প্রাপ্তবয়স্ক সহ-অভিনেতা হিসেবে দেখতে শুরু করেন। ছবি মুক্তির পর চারদিক থেকে পাওয়া ভালোবাসায় দারুণ উচ্ছ্বসিত যুধবীর। তিনি জানান, এই দিনটার জন্যই তিনি অপেক্ষায় ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন