লতিফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ডেইলি স্টার প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১১:২৭

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।


২০২০ সালের ১ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামে নিজের পৈতৃক বাড়িতে ঘুমের মধ্যে মারা যান লতিফুর রহমান। তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।


লতিফুর রহমান এমন এক দিনে মারা যান, যে দিনটিতে তার নাতি ফারাজ আয়াজ হোসেনেরও মৃত্যুবার্ষিকী। যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাজ ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন।


লতিফুর রহমান দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। সেই সঙ্গে তিনি বাংলা দৈনিক প্রথম আলো পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টারের চেয়ারম্যান ছিলেন।


নিজ মেধা, সততা ও পরিশ্রমে ট্রান্সকম গ্রুপকে দেশের অন্যতম বড় ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন।


১৯৪৫ সালের ২৮ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্ম নেন লতিফুর রহমান। তার শিক্ষাজীবন শুরু হয় সেন্ট ফ্রান্সিস স্কুলে। এরপর ১৯৫৬ সালে তিনি শিলংয়ের সেন্ট এডমন্ডস স্কুলে ভর্তি হন। পরে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও