You have reached your daily news limit

Please log in to continue


হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত বলে মনে করে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। মঙ্গলবার (৩০ জুন) রাতে এক বিবৃতিতে এ কথা জানায় দলটি। একই সঙ্গে জুলাই গণহত্যা ও গুমের বিচারে দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানানো হয়েছে।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী হাসানুল হক ইনুকে জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, প্রমাণিত অপরাধের মাত্রা, ভুক্তভোগীদের দুর্ভোগ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের নিরিখে ট্রাইব্যুনাল কর্তৃক এই মামলায় প্রদত্ত সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।

হাসানুল হক ইনু কোনো বিচ্ছিন্ন অপরাধী নন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বিগত দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে ১৪-দলীয় জোটের শরিক হিসেবে এবং দীর্ঘদিন তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতাসীন দলের গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডকে রাজনৈতিক বৈধতা জুগিয়েছেন এবং ভিন্নমত দমনে গণমাধ্যম-নিয়ন্ত্রণমূলক আইনি কাঠামো রচনায় সরাসরি ভূমিকা রেখেছেন। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে দমন পীড়নের সিদ্ধান্ত গ্রহণকারী বৈঠকগুলোতে তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততা অভিযোগপত্রেই উঠে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন