You have reached your daily news limit

Please log in to continue


ইসরায়েলে ইরানি সাইবার হামলা হয়েছে ‘তিন গুণ’

এ বছর ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলে ইরানি সাইবার হামলা কয়েক গুণ হয়েছে বলে দাবি করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন সাইবার নিরাপত্তা কর্মকর্তা।

সোমবার তিনি দাবি করেছেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ছোট-বড় ব্যবসায়িক কোম্পানির কম্পিউটার সিস্টেম লক্ষ্য করে এসব হ্যাকিং অভিযান চালানো হচ্ছে।

ইসরায়েলের ‘ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট’-এর মহাপরিচালক ইয়োসি কারাদি জার্মান সংবাদমাধ্যম ‘ডাই ওয়েল্ট’কে বলেছেন, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান চলাকালীন দেশটির কর্তৃপক্ষ প্রায় এক হাজার ছয়শটি শত্রুভাবাপন্ন সাইবার হামলার ঘটনা নথিবদ্ধ করেছিল।

তিনি সংবাদমাধ্যমটিকে বলেছেন, ২০২৬ সালের একই মাসে এ হামলার সংখ্যা লাফিয়ে বেড়ে প্রায় চার হাজার আটশতে দাঁড়িয়েছে।

জার্মান ভাষায় প্রকাশিত ইন্টারভিউটির অনূদিত পাঠ্য অনুসারে কারাদি বলেছেন, “কিছু দল খুবই দক্ষ। আমরা তাদের ঠেকাতে পারি। তবে আমাদের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিতে হবে। প্রচলিত যুদ্ধের ময়দানের মতো সাইবার স্পেসে কোনো যুদ্ধবিরতি নেই।”

কারাদি বলেছেন, এসব হামলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, ছোট ও মাঝারি আকারের কোম্পানি ও সাধারণ মানুষের ব্যবহৃত বিভিন্ন সিস্টেমকে লক্ষ্য করে চালানো হচ্ছে। এ ধরনের ছোটখাটো আক্রান্ত কোম্পানির উদাহরণ হিসেবে তিনি ল ও অ্যাকাউন্টিং ফার্মের কথা উল্লেখ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন