পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

বিডি নিউজ ২৪ লাহোর প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১০:৪৮

পাকিস্তানের লাহোর শহরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।


মঙ্গলবার বিকালে লাহোরের কাহনা এলাকার এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে। তবে অধিকাংশের বয়স ৯ বছরের কম।


পাঞ্জাব প্রদেশের জরুরি পরিষেবা জানিয়েছে, উদ্ধারকারীরা কোচিং সেন্টারটির ধ্বংসস্তূপ থেকে হতাহত শিশুদের ও ৩০ বছর বয়সী একজন নারী শিক্ষককে উদ্ধার করেন। সেখানে প্রায় ২২ জন শিশু ও ওই নারী শিক্ষক ছিলেন।


পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেসক্যু ১১২২ এর মুখপাত্র এক বিবৃতিতে জানান, ওই নারী শিক্ষক ও আহত আট শিশুকে লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই শিশুদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।


পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজম বোখারি জানান, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে কোচিং সেন্টারটির নিবন্ধনহীন আর সেটি ব্যক্তিগত মালিকানাধীন এক আবাসিক ভবনের ভেতরে জীর্ণ একটি ছাদের নিচে ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও