You have reached your daily news limit

Please log in to continue


রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা

রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মধ্য দিয়েই শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। অপূর্ণতার মধ্যেই চলতি অর্থবছরের জন্য চলছে আরও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের প্রস্তুতি। তবে বৈশ্বিক বাজারের অনিশ্চয়তায় রপ্তানিকারকদের সামনে চ্যালেঞ্জ আরও বাড়ছে।

সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৫৫ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-মে— এই ১১ মাসে দেশের রপ্তানি আয় হয়েছে ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে জুন মাসেই রপ্তানি আয় হতে হবে ১১ দশমিক ২১ বিলিয়ন ডলার, যা দেশের রপ্তানি ইতিহাস এবং বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনায় প্রায় অসম্ভব।

এ অবস্থায় চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন না করেই নতুন অর্থবছরে প্রবেশ করেছে বাংলাদেশ। আজ জুলাই মাসের ১ তারিখ এবং অর্থবছরের প্রথম দিন।

ইপিবি চলতি (২০২৬-২৭) অর্থবছরের জন্য পণ্য থেকে ৫৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়কে, যা মূল্যায়ন শেষে নির্ধারণ করা হবে। মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি তৈরি পোশাক খাত থেকে আসবে বলে আশা করছে সরকার। এ খাত থেকে আগামী অর্থবছরে ৪৬ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন