You have reached your daily news limit

Please log in to continue


ত্বক ও চুলের যত্নে মেক্সিকানরা যেভাবে অ্যাভোকাডো ব্যবহার করেন

মেক্সিকোবাসীর দৈনন্দিন খাদ্যতালিকায় অ্যাভোকাডো থাকে—এ কথা সবার জানা। ভিটামিন এ, সি, ই, কে, ওমেগা ৩ এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই ফল সুপার ফুডের তালিকায়ও রয়েছে। মেক্সিকানরা এই ফল খাওয়ার পাশাপাশি ত্বক ও চুলের যত্নেও ব্যবহার করেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল থেঁতো করে বা এই ফল দিয়ে তৈরি তেলও নানাভাবে ত্বক ও চুলে ব্যবহার করেন তাঁরা। মেক্সিকান বিউটি ব্র‍্যান্ডগুলোও এই ফলের নির্যাস ব্যবহার করে বিভিন্ন প্রসাধনী তৈরি করে। ত্বক ও চুলের যত্নে মেক্সিকানরা যেভাবে অ্যাভোকাডো ব্যবহার করেন; চলুন, জেনে নেওয়া যাক–

ত্বকের যত্নে অ্যাভোকাডো যেভাবে ব্যবহৃত হয়

সরাসরি ব্যবহার

ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর পরিচ্ছন্ন ত্বকে অ্যাভোকাডো পেস্ট মেখে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। চাইলে গলায়, ঘাড়ে ও হাতে একই উপায়ে ব্যবহার করতে পারেন।

জেনে নিন জনপ্রিয় হয়ে ওঠা জার্মান স্কিন কেয়ারের ৪টি ট্রেন্ড

অ্যাভোকাডো ও মধুর ফেস মাস্ক

শুষ্ক ও রুক্ষ ত্বক থেকে রেহাই পেতে বা কড়া রোদে পোড়া দাগ তুলতে একটি পাকা অ্যাভোকাডোর অর্ধেক অংশ এক টেবিল চামচ কাঁচা মধুর সঙ্গে মেখে নিন। পরিষ্কার মুখ ও ঘাড়ে সমানভাবে লাগান। ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট শোষিত হওয়ার জন্য এটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

ত্বকের আর্দ্রতা ফেরাতে বিশুদ্ধ অ্যাভোকাডো তেলের ব্যবহার

বোতলজাত অ্যাভোকাডো তেল মেক্সিকোর সুপারমার্কেট এবং স্থানীয় বাজারগুলোতে সহজলভ্য। এটি চমৎকার, ত্বকের গভীরে প্রবেশকারী ফেশিয়াল অয়েল এবং মেকআপ রিমুভার বলা যায়। নিয়মিত ব্যবহারে ত্বক ভেতর থেকে জেল্লা ছড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন