ইকুয়েডরের জালে দুই গোল দিয়ে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৯:৩৫

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে মেক্সিকো। প্রতিপক্ষের জালে দুই গোল দিয়ে বিরতিতে গেছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। তবে কোনো গোল পায়নি ইকুয়েডর।


বুধবার (১ জুলাই) মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ২২ ও ৩১ মিনিটে মেক্সিকোর হয়ে গোল করেন হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেজ।


২২ মিনিটে রোবের্তো আলভারাদোর দারুণ থ্রু পাস থেকে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে বল জালের ওপরের বাঁ কোণে পাঠান হুলিয়ান কিনিয়োনেস। অসাধারণ এই গোলে মেক্সিকো তাদের ব্যবধান বাড়িয়ে নেয়।


এরপর প্রথম গোল করা জুলিয়ান কিনিয়োনেসের নিখুঁত পাস থেকে ৩১ মিনিটে বক্সের মাঝখান থেকে ডান পায়ের জোরালো শটে বল জালের ওপরের ডান কোণে জড়িয়ে দেন রাউল হিমেনেজ। দুর্দান্ত এই গোলে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও