সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ২৩:১১

জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারা বাতিল করে এ সংশোধনী আনা হয়। তবে বিলটি নিয়ে আলোচনার সময় ভুলবশত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা।


মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।


আমির হামজার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে সংশোধন করে বলেন, ‘সাইবার সুরক্ষা আইন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিল। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন ধন্যবাদ জানাচ্ছেন?’


পরে নিজের ভুল বুঝতে পেরে আমির হামজা বক্তব্য সংশোধন করেন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও