You have reached your daily news limit

Please log in to continue


হজে অনিয়ম: অর্ধশতাধিক এজেন্সির বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা

চলতি বছর (২০২৬ সাল) হজ মৌসুমে নানা ধরনের অনিয়ম, প্রতারণা, সৌদি সরকারের নির্দেশনা লঙ্ঘন এবং হজযাত্রীদের হয়রানির অভিযোগে অর্ধশতাধিক হজ এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এরই মধ্যে বিভিন্ন অভিযোগে একাধিক এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব থেকে আসা অভিযোগসহ সব অভিযোগ যাচাই-বাছাই করে এক মাসের মধ্যেই নিষ্পত্তির চেষ্টা চলছে।

গত ২৬ মে পবিত্র হজ পালিত হয়। এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। চলতি বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদিত এজেন্সির সংখ্যা ছিল ৭৫৮টি। এর মধ্যে অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ৩০টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন