এখন কি বলতে পারব, উনি ঋণখেলাপি ছিলেন: আসলাম চৌধুরী প্রসঙ্গে সংসদে জামায়াতের এমপি
উচ্চ আদালত চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ঋণখেলাপির দায়ে বাতিল করেছেন আদালত। এ বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জামায়াতের সংসদ সদস্য মো. নাজিবুর রহমান। তিনি বলেন, আজকে ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারব, উনি ঋণখেলাপি ছিলেন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মো. নাজিবুর রহমান এ কথা বলেন।
এর আগে ১৮ জুন সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছিলেন, ‘ঋণখেলাপিদের এই সংসদে’ দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। ওই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই প্রসঙ্গের উল্লেখ করে নাজিবুর রহমান বলেন, ‘কয়েক দিন আগে আমাদের একজন সংসদ সদস্য আপনার (স্পিকার) কাছে জানতে চেয়েছিলেন, সংসদে কোনো ঋণখেলাপি আছে কি না? তখন আপনি বলেছিলেন, বিচারাধীন বিষয়ে বলতে পারছেন না। আজকে ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারব, উনি ঋণখেলাপি ছিলেন।’
- ট্যাগ:
- রাজনীতি
- ঋণখেলাপি
- ঋণখেলাপি মামলা