কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় এ-চালান বাধ্যতামূলক
প্রথম আলো
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ২০:৩৩
সরকারি রাজস্বসহ সব ধরনের প্রাপ্তি জমার ক্ষেত্রে আগামীকাল ১ জুলাই থেকে এ-চালান বাধ্যতামূলক করেছে সরকার।
সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা নিশ্চিত করা, সরকারি নগদ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং সনাতনী চালানব্যবস্থা বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা কিংবা অধীনস্থ দপ্তর এ-চালানের বাইরে অন্য কোনো মাধ্যমে সরকারি রাজস্ব বা প্রাপ্তি সংগ্রহ ও জমা দিতে পারবে না। বর্তমানে সরকারি অর্থ সংগ্রহে ব্যবহৃত পৃথক কোনো ব্যবস্থা থাকলে তা বন্ধ করতে হবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- চালান
- ই-চালান