হাঁচি আটকালে কি হার্ট অ্যাটাক হয়, আরও কী কী ক্ষতি হতে পারে

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১৭:১২

আপনি কি জানেন, যখন আপনি হাঁচি দেন, তখন নাক দিয়ে প্রায় ১ লাখ জীবাণু ঘণ্টায় আনুমানিক ১০০ মাইল বেগে বাইরে বেরিয়ে আসে? তাই জনসমক্ষে মানুষ কেন এই বিরক্তিকর ‘আ...চ্ছো’ শব্দটিকে চেপে রাখার চেষ্টা করে, তা সহজেই বোঝা যায়। তবে আপনি নাক চেপে ধরে কিংবা মুখ বন্ধ করে—যেভাবেই হাঁচি আটকে রাখার চেষ্টা করুন না কেন—তা মোটেও ভালো বুদ্ধি নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেস (ইউএএমএস)-এর অডিওলজিস্ট ডা. অ্যালিসন ক্যাটলেট উডাল।


বিজ্ঞানীরা বলেন, হাঁচি মূলত আমাদের নাকের ভেতরের পরিবেশকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে (রিসেট করতে) সাহায্য করে।


নাকের ভেতরে ব্যাকটেরিয়া, ময়লা, ধূলিকণা, পরাগরেণু কিংবা ধোঁয়ার মতো অনাকাঙ্ক্ষিত কোনো উপাদানের উপস্থিতি টের পেলে আমাদের মস্তিষ্ক হাঁচি তৈরি করে। এর ফলে প্রথমে নাকের ভেতর একটু সুরসুরি বা অস্বস্তি বোধ হয় এবং এর পরপরই হাঁচি চলে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও