You have reached your daily news limit

Please log in to continue


জুনে বিদ্যুৎ বিল বেশি এলে অভিযোগ জানাবেন যেভাবে

অন্যান্য মাসের তুলনায় জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে সরাসরি বিতরণ সংস্থা বা কোম্পানিকে কিংবা হটলাইনে অভিযোগ জানাতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে গতকাল মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহক হয়রানি বন্ধে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

হটলাইন নম্বরগুলো হলো—বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা ১৬৯৯৯, বিপিডিবির কল সেন্টার ১৬২০০, পবিবোর কল সেন্টার ১৬৮৯৯, ডিপিডিসির কল সেন্টার ১৬১১৬, ডেসকোর কল সেন্টার ১৬১২০, নেসকোর কল সেন্টার ১৬৬০৩ ও ওজোপাডিকোর কল সেন্টার ১৬১১৭।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন