বর্ষায়ও গোড়ালি ফাটছে? অভিনেত্রী রাশমিকার মতো যত্ন নিন
সমকাল
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১৬:৫৯
কেবল শীতে নয়, গরমেও অনেকের পায়ের গোড়ালি ফাটে। বাদলা দিনে জলকাদায় হাঁটলেও কারো কারো পায়ের সংক্রমণ বাড়ে। এজন্য সঠিক উপায়ে যত্ন নিতে হয়। ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা অনেক ব্যস্ততার মধ্যেও পা ও গোড়ালির যত্ন নেন। গোড়ালি ফাটার সমস্যা এড়াতে এপসম সল্টের উপর ভরসা রাখেন তিনি। প্রতিমাসে পার্লারে গিয়ে পেডিকিওর করানো বেশ খরচসাপেক্ষ, অথচ রাশমিকার টোটকা মেনে নামমাত্র খরচে ঘরেই করে ফেলতে পারেন ফাটা গোড়ালির পরিচর্যা।
অভিনেত্রী সম্প্রতি তাঁর পায়ের যত্নের রুটিন নিয়ে বলেছেন। তিনি বলেন, ‘‘আমাকে প্রায়শই ভ্রমণ, শুটিং এবং নাচের মহড়ার জন্য ব্যস্ত থাকতে হয়, তাই আমার কাছে পায়ের যত্ন নেওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। পায়ের পাতা কোমল রাখতে এবং ফাটা গোড়ালির সমস্যা দূর করতে আমি প্রায়ই এপসম সল্ট ব্যবহার করি।’’