You have reached your daily news limit

Please log in to continue


‘৪৩ ডিগ্রি তো ভারতেও হয়, তা হলে ইউরোপে এত হইচই কেন?’ সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক

৪৩ ডিগ্রি আর কি এমন গরম! এ দেশে হামেশাই হয়। তার মধ্যে কি কোনও কাজ থেমে থাকে? মোটেই নয়। লোকে দিব্যি বাজারহাট করে, অফিস-কাছারি যায়। তা হলে ইউরোপে এত হইচই হচ্ছে কেন? ভারত আর ইউরোপের মানুষের গরমের অনুভূতি কি আলাদা? না কি সহ্যশক্তির ফারাক আছে? এই সব কূট প্রশ্নেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতে এখন ভরা বর্ষা। গরম আছে বটে, তবে অতটাও গায়ে লাগছে না। ভোরের দিকে ঝিরঝিরে বৃষ্টি নামলে বেশ লাগে। মাঝে মধ্যে একটা চাদর জড়াতেও মন চায়। অন্য দিকে গোটা ইউরোপ যেন তপ্ত উনুনের উপর বসে রয়েছে। ফ্রান্সে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৪.৩ ডিগ্রিতে। সময়ের আগেই বন্ধ করে দিতে হচ্ছে আইফেল টাওয়ার। ইতালির বড় বড় শহরে জারি হয়েছে সতর্কতা। স্পেনেরও একই দশা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন