‘ঋণখেলাপি’ আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১১:৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারছেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী।


সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার প্রার্থিতা বাতিল করায় ওই আসনের নির্বাচনের ফলাফল আর প্রকাশ করা যাবে না।


প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করে।


আসলাম চৌধুরীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন।


ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলতি বছরের ৩ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং যমুনা ব্যাংক।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও