You have reached your daily news limit

Please log in to continue


কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ডুবে গেছে একটি লাইটার জাহাজ।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি জাহাজের ধাক্কায় 'এমভি বে হারবার-২' নামে লাইটার জাহাজটি ডুবে যায়।

কোস্ট গার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান শুরু করে।

তাৎক্ষণিকভাবে আট জনকে এবং পরে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়।

লাইটার জাহাজটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বে হারবার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন লাইটারটি ডুবেছে। বন্দরের চ্যানেল (বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ) নিরাপদ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন