সহজ হবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৮:৫০

অনলাইনে দেশীয় পরিচয় শক্তিশালী করতে এই ডোমেইনগুলোর চাহিদা বাড়ায় আম্বার আইটি গ্রাহকদের জন্য একটি সহজ ও ঝামেলামুক্ত সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা দ্রুত অ্যাকটিভেশন-সুবিধা এবং সহজে কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।


দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) আম্বার আইটি লিমিটেড বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হিসেবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন এবং ব্যবস্থাপনা সেবা শুরু করেছে। এর পাশাপাশি ডট কম ডট বিডি, ডট নেট ডট বিডি, ডট ইনফো ডট বিডি এবং ডট ওআরজি ডট বিডি ডোমেইনও এখান থেকে নিবন্ধন করা যাবে। ডোমেইনের সঙ্গে ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং ও ই-মেইল সার্ভিসও দিচ্ছে প্রতিষ্ঠানটি।


এমএফএস ও ব্যাংকের মাধ্যমে অনলাইনে ফি পরিশোধের ব্যবস্থাও রয়েছে। গ্রাহকেরা ডোমেইনের সঙ্গে বিনা মূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধা পাবেন। ডোমেইন নবায়ন ও মেয়াদের তথ্য নিয়মিত এসএমএস ও ই-মেইলে জানানো হবে। এটি ব্যবস্থাপনায় থাকছে একটি ব্যবহারবান্ধব গ্রাহক প্যানেল।


যাঁরা ব্যবসা বা ব্যক্তিগত পরিচয়ের জন্য বিশ্বাসযোগ্য অনলাইন ঠিকানা খুঁজছেন, তাঁদের জন্য এই দেশীয় ডোমেইনগুলো কার্যকর সমাধান হতে পারে। গ্রাহকদের সুবিধার জন্য ডোমেইন নবায়ন, মেয়াদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিয়মিত এসএমএস ও ই-মেইল নোটিফিকেশন পাঠিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও