You have reached your daily news limit

Please log in to continue


ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

বিশ্বকাপের নকআউট পর্বে এবার সবচেয়ে বড় পরীক্ষার সামনে জাপান। বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা। তবে ম্যাচটি শুধু নকআউটে টিকে থাকার লড়াই নয়, বরং জাপানের জন্য ইতিহাস বদলে দেওয়ার এক দারুণ সুযোগও বটে।

১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিল জাপান। এবারের আসরসহ অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলছে এশিয়ার দেশটি। তবে বিশ্বকাপে যতবার নকআউট পর্বে যতবারই লড়াই নেমেছে, ততবারই হার নিয়ে বিদায় নিয়েছে জাপান। ফলে ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে দেশটি।

অভিষেক বিশ্বকাপে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও জ্যামাইকার সঙ্গে কঠিন গ্রুপে পড়েছিল জাপান। আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার কাছে হারের পর শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে গোল করলেও বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন