৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ২১:১৮
করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং কিছুক্ষেত্রে করছাড়ের ৬৪টি সংশোধনীসহ অর্থ বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য আনা বিলটি পাস হয়।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের প্রস্তাব তুলে বলেন, “আমি প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনীত বিলটি অর্থ বিল, ২০২৬ সংসদে স্থিরীকৃত আকারে পাস করা হোক।”
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি ভোটে দেন। কণ্ঠভোটে তা পাস হয়।
স্পিকার বলেন, “অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল, ২০২৬ পাস হল।”
এর আগে বিলটি জনমত যাচাইয়ে পাঠানোর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে আলোচনা হয়। কয়েকজন সংসদ সদস্য বাজেট প্রণয়নে জনগণ ও জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার দাবি জানান।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সংশোধনী