You have reached your daily news limit

Please log in to continue


তোমরা ‘কনফিডেন্ট’ থাকলে আমার জোর বেড়ে যাবে: শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী

প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষার্থীরা যাতে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে পারে, সেজন্য সরকার সুযোগ করে দেবে তুলে ধরে প্রধানমন্ত্র্রী বলেন, “তোমরা ‘কনফিডেন্ট’ থাকলে আমি ‘কনফিডেন্ট’ হয়ে যাব, আমার জোর বেড়ে যাবে তখন।

“তার বিনিময়ে তোমাদের কাছে আমি একটা জিনিস চাইছি। দেবে আমাকে?...খুব সিম্পল, জিনিসটা হচ্ছে তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে।”

সোমবার বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারপ্রধান বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, “অনুষ্ঠানস্থলে আসার আগে আমি বাইরে একটা বৃক্ষরোপণ করেছি। আমার সাথে সারা বাংলাদেশে অনলাইনে ২৯ হাজার ৬০০ বিভিন্ন জায়গায় ‘কানেকটেড’ ছিল। প্রত্যেকটি জায়গায় আজকে প্রত্যেকে তিনটা করে গাছ লাগিয়েছে…মোট ৯০ হাজার মতো গাছের চারা একদিনে লাগানো হয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন