You have reached your daily news limit

Please log in to continue


এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে বিশেষ করে কৃষি, শিল্প ও সেবাখাত এবং রপ্তানি ও প্রবাস আয়ে অগ্রগতি সাধন এবং দেশের মানুষের উৎপাদনশীল সক্ষমতার ওপর ভর করে আমরা অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মহান জাতীয় সংসদসহ বিভিন্ন পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা এবং গণমাধ্যমে প্রকাশিত মতামতের মূল ফোকাস ছিল মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ, বাজেট ঘাটতি অর্থায়ন, ব্যাংকিং খাতের সংস্কার, কর্মসংস্থান, বিনিয়োগ এবং অর্থনীতির সামগ্রিক পুনরুদ্ধার বিষয়ে। এসব প্রশ্ন স্বাভাবিক এবং যৌক্তিক। কারণ জনগণ জানতে চায়- বর্তমান চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবিলা করে আমরা কীভাবে অর্থনীতিকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাবো। এখন আমি এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমাদের গৃহীত কৌশলসমূহ তুলে ধরছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন