ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে, ২ শ্রমিক নিহত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১৩:১০
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)। তাদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রাক খাদে পড়ে নিহত