ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১৩:০৬

ইয়ারবাড এখন এক অপরিহার্য সঙ্গী। গন্তব্যে যাওয়ার সময় পথে গান শোনা, জিমে ব্যায়ামের সময়, দীর্ঘ অনলাইন সভা কিংবা শুয়ে শুয়ে প্রিয় সিরিজ দেখার মুহূর্ত—সবখানেই ইয়ারবাড ব্যবহার করা হয়। তবে অ্যাপলের মালিকানাধীন প্রতিষ্ঠান বিটসের তৈরি ওয়্যারলেস ইয়ারবাডসে একটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছেন জার্মানির সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইআরএনডব্লিউর নিরাপত্তা গবেষকেরা।


তাঁদের দাবি, ত্রুটিটি কাজে লাগিয়ে সহজেই একই ব্লুটুথ সংযোগের আওতায় থাকা অন্য ব্যক্তিদের ব্যক্তিগত কথোপকথন শোনা যেত। বিষয়টি জানতে পেরে ‘১বি২১১ ফার্মওয়্যার’ হালনাগাদের মাধ্যমে বিটস স্টুডিও বাডসে থাকা নিরাপত্তা ত্রুটিটি দূর করেছে অ্যাপল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও