সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১৩:০৬
অনলাইনে দেশীয় পরিচয় ও ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করতে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার দিন দিন বাড়ছে। এই চাহিদার কথা বিবেচনায় রেখে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) আম্বার আইটি লিমিটেড ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের কার্যক্রম চালু করেছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আম্বার আইটি লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হওয়ায় আম্বার আইটি লিমিটেডের মাধ্যমে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে গ্রাহকেরা দ্রুত অ্যাকটিভিশনের সুবিধা পাবেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও তুলনামূলক সহজ করা হয়েছে। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংকের মাধ্যমে অনলাইনে টাকা পরিশোধের সুবিধা থাকায় যেকোনো জায়গা থেকে সহজে আবেদন করা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বাংলা ডোমেইন