আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে ‘নয়ছয়’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১২:৩৮

চট্টগ্রামের আন্দরকিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২০২৫-২৬ অর্থবছরে সাড়ে ৭ কোটি টাকারও বেশি ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনার দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। পছন্দের এক ঠিকাদারকে কাজ দিতে ছলচাতুরি ও যোগসাজশের অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।


একইভাবে কার্যাদেশের সব মালামাল বুঝে নেওয়ার আগেই টেন্ডারের সরকারি যাবতীয় বিল পরিশোধেরও অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়গুলো অস্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ।


জাগো নিউজের অনুসন্ধান ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কিছু অভিযোগের সত্যতা মিলেছে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির তথ্য বলছে—আন্দরকিল্লা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০২৫-২৬ অর্থবছরে ১৪টি পৃথক আইটেমের জন্য গত জানুয়ারিতে দরপত্র আহ্বান করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরমধ্যে যাবতীয় কার্যক্রম শেষে গত ১৫ এপ্রিল ৭টি, ৬ মে একটি, ৭ মে দুটি, ১৭ মে একটি এবং ১৯ মে তিনটি কাজের চুক্তি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও