You have reached your daily news limit

Please log in to continue


ফুসফুস ভালো রাখার উপায়

দেহে শ্বাস-প্রশ্বাস সচল রাখে ফুসফুস। ফুসফুস সুস্থ্য রাখতে যে ধরনের খাবার খাওয়া প্রয়োজন—

কাজু, আখরোট, পেস্তা, চিনাবাদামসহ মিষ্টি কুমড়ার বীজ ইত্যাদিতে প্রচুর ভিটামিন ‘ই’ রয়েছে। সেই সঙ্গে খনিজ লবণ ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এসব খাবার ফুসফুসে অক্সিজেন সরবরাহ এবং প্রদাহজনিত সমস্যা রোধ করতে সাহায্য করে।

সামুদ্রিক মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ রাখুন।

ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধে বেশ কার্যকরী। বিশেষ করে ভিটামিন ডির অভাবে শিশুদের শ্বাসকষ্ট দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন