লাতিন আমেরিকাজুড়ে ডানপন্থী জনতুষ্টিবাদের পক্ষে এক অভূতপূর্ব রাজনৈতিক বিপ্লব চলছে। আর্জেন্টিনা, ইকুয়েডর, বলিভিয়া, চিলি, পেরু এবং এখন কলম্বিয়া—সবখানেই বামপন্থীরা পরাজিত হয়েছে। এর মাধ্যমে এই মহাদেশে দুই দশকের বেশি সময় ধরে চলা বামপন্থী জোয়ারের অবসান ঘটল।
আর্জেন্টিনায় উগ্র ডানপন্থী প্রার্থীদের এই নতুন ঢেউয়ের প্রথম প্রতিনিধি হিসেবে ২০২৩ সালের শেষের দিকে জয়ী হন হাভিয়ের মিলেই। তিনি রাষ্ট্রীয় কাঠামো ভেঙে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে মিলেই দেশটির অর্থনীতিকে ধ্বংস করেছেন এবং লাখ লাখ মানুষকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়েছেন।
মিলেইকে সরাসরি সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই উগ্র ডানপন্থী রাজনৈতিক জোয়ারকে খোলাখুলিভাবে সমর্থন করছেন এবং এখন পুরো মহাদেশে তাঁর একদল মিত্র তৈরি হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- নীরব বিপ্লব
- বিপ্লব