You have reached your daily news limit

Please log in to continue


হামলা বন্ধে রাজি ইরান ও যুক্তরাষ্ট্র, পরের বৈঠক হবে কাতারে

একে অন্যের বিরুদ্ধে চালানো হামলা বন্ধ করতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো।

মার্কিন গণমাধ্যম বলছে, কাতারে আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হবে এ বৈঠকে।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত ১৭ জুন একটি সমঝোতায় সই করেন ইরান ও যুক্তরাষ্ট্রের নেতারা। এর মধ্য দিয়ে বিবদমান দেশ দুটির মধ্যে আলোচনার পথ খোলে। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান যুদ্ধ বন্ধ হওয়ার আশা দেখা দেয়।

৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে আলোচনা শুরুও করে ওয়াশিংটন–তেহরান। কিন্তু সমঝোতা বেশ ভঙ্গুর। আলোচনার মাঝেই সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র আবারও একে অপরের বিরুদ্ধে হামলা শুরু করেছে। এর ফলে হরমুজ প্রণালি নিয়ে জাহাজ চলাচল নিয়ে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বেড়েছে।

সমঝোতার শর্ত অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে একটি নিরাপদ পথের নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর ওপর থেকে আরোপিত অবরোধ তুলে নেওয়ার কথা যুক্তরাষ্ট্রের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন