অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে: ইসি

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১৯:৫১

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আগামী অক্টোবর মাস লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।


ইসি বলছে, এই নির্বাচন আয়োজনে ব্যালট বাক্স, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রস্তুত আছে। তবে নির্বাচন আয়োজনে বাজেট কিছুটা কমানো যায় কি না, ভাবা হচ্ছে।


স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আজ রোববার সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত সভা করে ইসি। চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তারা এতে অংশ নেন।


সভার আলোচনার বিষয় নিয়ে জানতে চাইলে ইসি আব্দুর রহমানেল মাছউদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সব ব্যাপারে আলোচনা হয়েছে। জানলাম কীভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়। যদি আমাদের ৪ হাজার ৫০০ নির্বাচন আয়োজন করতে হয়, কোনটা আগে করব, কোনটা পরে করব তা নিয়ে আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত না হলেও কীভাবে করব, আমাদের জিনিসপত্র প্রস্তুত আছে কি না, আজ অবহিত করা হয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও