You have reached your daily news limit

Please log in to continue


তিস্তা মহাপরিকল্পনা শুরু করতে সম্ভব্যতা জরিপ শেষ হবে দ্রুত: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্রুত সম্ভব্যতা জরিপ শেষ করা হবে’ বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় তার সফরসঙ্গী পানিসম্পদ মন্ত্রী গণমাধ্যমকে এই কথা বলেছিলেন।

তিনি বলেন, ‘‘তিস্তায় একটা ফ্যাসিলিটি স্টাডিং ব্যাপারে চীন সম্মত হয়েছেন…আমরা যৌথভাবে সেই সম্মতিতে একত্রিত হয়ে সেই স্ট্যাডিটা কমপ্লিট করব।

‘‘ খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা স্টাডিটা কমপ্লিট করে বলে আমরা আশা করছি।”

পানিসম্পদ মন্ত্রীর কথায়, সামগ্রিক নদী ব্যবস্থাপনায় অন্যান্য যে সব নদীর রয়েছে সেগুলোর জন্য বাংলাদেশ চীনের কাছে সহযোগিতা চেয়েছে।

“অনেকগুলা নদীর সঙ্গে তাদের যে সম্পৃক্ততা সেগুলো তো আমরা এডজাস্ট করবই।

‘‘ তার পাশাপাশি তিস্তার ব্যাপারে আমাদেরকে চীন যে সহযোগিতা দিবে এর ভিত্তিতে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিব কবে নাগাদ হবে… খুব শিগগিরই তিস্তার যে পরিকল্পনা এই পরিকল্পনাটা আমরা জনগণের দ্বারগৌড়ায় পৌঁছে দেব। সেটার জন্য ইনশআল্লাহ এই বাজেটেই যেন আমরা কাজ করতে পারি সেই দিকটাকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন