You have reached your daily news limit

Please log in to continue


কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের প্রাণদণ্ড

জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির তখনকার কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আসামি অপর দুই পুলিশের একজনের যাবজ্জীবন ও অপরজনের ২০ বছরের সাজা হয়েছে।

রোববার এ মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন- ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান। একই থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়ার যাবজ্জীবন এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন